ঢাকা,  মঙ্গলবার   ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:২২, ২১ সেপ্টেম্বর ২০১৯
মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু 

রাজধানীতে চলন্ত ব্যাটারিচালিত রিকশায় মায়ের কোল থেকে পড়ে খাদিজা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুর আড়াইটার সময় পল্লবী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শিশুটির বাবা মো. আজম আবুল খায়ের গ্রুপে চাকরি করেন এবং মিরপুরের ১২ নম্বর সেকশনে পরিবার নিয়ে থাকেন। তাদের গ্রামের বাড়ী দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলা ঝিনর গ্রামে।

Advertisement

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মো. আজম অফিসের এক কর্মকর্তার নিমন্ত্রণে স্বপরিবারে দাওয়াত খেয়ে ব্যাটারিচালিত রিকশা যোগে বাসায় ফিরছিলেন। রিকশায় ছিলো তার দুই মেয়ে ও তারা স্বামী-স্ত্রী। রিকশাটি যখন কালশী রোডে আসে তখন একটি ঘুড়ির সুতা চালকের গলায় লাগে। এতে রিকশাটি প্রচণ্ড ঝাঁকুনি খায় এবং মায়ের কোল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পায় শিশু খাদিজা। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে বিকেল সাড়ে ৫ টায় খাদিজাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। 

ডেইলি বাংলাদেশ/আরএ

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!